স্পোর্টস রিপোর্টার
পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা দলের নেতৃত্ব দেবেন ডিন এলগার। কারণ, দ্বিতীয় ম্যাচে মন্থর গতির বোলিংয়ের দায়ে ডু প্লেসিসকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করে আইসিসি। প্রথম দুই টেস্ট জিতে ইতোমধ্যেই তিন ম্যাচের সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।
ডু প্লেসিসের অবর্তমানে এর আগে এক টেস্টে প্রোটিয়া দলের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে এলগারের। স্ত্রীর সন্তান জন্মের সময় প্লেসিস দেশে চলে আসায় ২০১৭ সালে লর্ডস টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা দলের নেতৃত্ব দিয়েছেন ডু প্লেসিস। দক্ষিণ আফ্রিকা দল নির্বাচন কমিটির আহ্বায়ক লিন্ডা জোন্ডি বলেন, ‘আমাদের দলের নেতৃত্ব পুলের উন্নতির কৌশল হিসেবে এলগারকে অস্থায়ী অধিনায়ক করা হয়েছে।’