নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় পল্লীচিকিৎসক নিহত

নেত্রকোনার জেলার কেন্দুয়া উপজেলার তেলিগাতি-রামপুর সড়কের আশুজিয়া এলাকায় মোটরসাইকেল ও হ্যান্ডট্রলির সংঘর্ষে মোটর সাইকেল আরোহী লিটন চন্দ্র দে (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি একজন পল্লীচিকিৎসক।  

আজ শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিটনের বাড়ি কেন্দুয়া উপজেলার নওপাড়া (পাক্কাঘাট) গ্রামে। 

কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, লিটন চন্দ্র দে তার মোটরসাইকেলে চড়ে নওপাড়া থেকে আশুজিয়ার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি হ্যান্ডট্রলির সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ হ্যান্ডট্রলিটি আটক করেছে। নিহত লিটন পল্লীচিকিৎসক ছিলেন।

ইত্তেফাক/কেকে