ঈশ্বরদীতে আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদকের রাজনৈতিক সফর

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল দুই দিনের রাজনৈতিক সফরে  ঈশ্বরদীতে এসেছেন। শুক্রবার বিকালে সাড়ে ৪টায় এস এম কামাল ঈশ্বরদীর মুলাডুলি এসে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা বর্ণাঢ্য সংবর্ধনার আয়োজন করে। সামাজিক স্বাস্থ্যবিধি মেনে দুই সহস্রাধিক মোটর সাইকেল নিয়ে দলীয় কর্মীরা শোভাযাত্রা করে তাঁকে স্বাগত জানিয়েছে। 

এসময় ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান, স্বেচ্ছাসেবক লীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লিটন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহক আলী মালিথাসহ ঈশ্বরদী ও আটঘরিয়ার উপজেলা চেয়ারম্যান, দুটি পৌরসভার মেয়র, দুই উপজেলার সব ইউনিয়নের চেয়ারম্যান  ও দলীয় হাজার হাজার নেতাকর্মী ফুল দিয়ে বরণ করেন।

মুলাডুলি হতে কেন্দ্রীয় নেতা এস এম কামাল সরাসরি লীকুন্ডা গ্রামে পাবনা-৪ আসনের পর পর পাঁচ বারের নির্বাচিত প্রায়ত সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর কবরে ফুল দিয়ে শ্র্রদ্ধা জানান ও তাঁর আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করেন। এসময় মন্ত্রীপুত্র গালিবুর রহমান শরীফ, পাবনা জেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার সৈয়দ আলী জিরু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু, পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসান মিন্টু, ভুমিমন্ত্রীর ভাই ও লক্ষীকুন্ডা ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান শরীফ, জেলা যুবলীগের আহব্বায়ক সনি বিশ্বাস, যুগ্ম আহব্বায়ক শিবলি সাদিকসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী মোনাজাতে অংশগ্রহণ করেন।  

আগামীকাল ৫ সেপ্টেম্বর জেলা আওয়ামী লীগের উদ্যোগে ঈশ্বরদীতে আওয়ামী লীগের প্রায়ত শামসুর রহমান শরীফ স্মরণে স্মরণ সভা ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে।

ইত্তেফাক/কেকে