প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর সঙ্গে বেইজিংয়ের সম্পর্কে কেউ বাধা হতে পারবে না ------ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্রগুলোর প্রেসিডেন্টদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন। এই বৈঠকের আগে মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেন, কোনো দেশ চীনের সঙ্গে এই দ্বীপরাষ্ট্রগুলোর সম্পর্কের মাঝে বাধা হয়ে দাঁড়াতে পারবে না।

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোতে প্রভাব বিস্তার নিয়ে অস্ট্রেলিয়া ও চীনের প্রতিযোগিতা চলছে। এই রাষ্ট্রগুলোর সাগর উপকূলে বিপুল খনিজ সম্পদ রয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী গত সপ্তাহে এই দেশগুলোর অবকাঠামো নির্মাণে ৩ শত কোটি ডলার সাহায্য এবং ঋণের প্রস্তাব দিয়েছে।

চীনের প্রেসিডেন্ট পাপুয়া নিউগিনিতে ৬টি দ্বীপরাষ্ট্রের প্রধানদের সঙ্গে বৈঠক করবেন এই সপ্তাহের শেষে। চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী ঝেং জেগুয়াং সংবাদ সন্মেলনে একথা জানিয়েছেন।