রংপুর অফিস
রংপুরে একটি ঘাসের খামার থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে বদরগঞ্জ উপজেলার পৌর এলাকার বড়মিল সংলগ্ন খামার থেকে মরদেহটি উদ্ধার হয়। নিহতের নাম জিয়াউর রহমান জিয়া (৩২)। পেশায় সে ব্যাটারিচালিত অটোরিকশার চালক। দামোদরপুর ইউনিয়নের আমরুলবাড়ি এলাকার হাটখোলাপাড়ার গোলাপ হোসেনের ছেলে জিয়া।
বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলায় মাফলার পেঁচিয়ে অন্য কোথায় ওই অটোচালককে হত্যা করে দুর্বৃত্তরা মরদেহটি ঘাসের খামারে ফেলে দিয়ে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।