চট্টগ্রাম অফিস
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় মো. তোফাজ্জল হোসেন হেলাল (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল বুধবার ভোরে নগরীর চান্দগাঁও থানার বলিরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য এবং তাদের ছবি বিকৃত করার অভিযোগ ছিল তোফাজ্জল হোসেন হেলালের বিরুদ্ধে। তার বাড়িতে অভিযান চালিয়ে হেলালকে আটক করেছি।