সিভাসু’তে ক্লিনিক্যাল দক্ষতা বিষয়ক কর্মশালা শুরু

চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ‘ক্লিনিক্যাল দক্ষতা’ বিষয়ক দুইদিনব্যাপী এক কর্মশালা গতকাল বুধবার শুরু হয়েছে। সিভাসু’র উচ্চশিক্ষা কো-অর্ডিনেটর প্রফেসর ড. বিবেক চন্দ্র সূত্রধর-এর সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. এম. নুরুল আবছার খান।

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এডুকেশন-এর ইমেরিটাস অধ্যাপক ইভালন সারাহ বেলিয়ার, ক্লিনিক্যাল স্কিলস ল্যাব ম্যানেজার অ্যালিসন জেন ক্যাটারল এবং আলেকজান্ডার উইলিয়াম ম্যাকগে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিভাসু’র মেডিসিন এন্ড সার্জারি বিভাগের প্রফেসর ড. ইউছুফ এলাহী চৌধুরী। কর্মশালায় সিভাসু’সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষক এবং প্রাণিসম্পদ দপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করছেন।