শিবগঞ্জের সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

শিবগঞ্জে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের গুলিতে বাংলাদেশি এক যুবকর নিহত হয়েছে। তার লাশ বিএসএফের সদস্যরা নিয়ে গেছে বলে জানা গেছে। নিহত যুবক হলো শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের রফিক উদ্দিনের ছেলে বাদশাহ (২০)।

শাহাবাজপুর ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক ও সংশ্লিষ্ট ইউপি সদস্য তোফাজ্জল হোসেন জানান,দরিদ্র পরিবারের ছেলে বাদশাহ গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে তেলকুপি সীমান্তের ১৮০/৩এসনং পিলা এলাকা দিয়ে ভারতে প্রবেশ করলে ভারতের শ্মশানী ক্যাম্পের বিএসএফ সদস্যরা টের পেয়ে গুলি করলে সে ঘটনা স্থলেই নিহত হয়। লাশ রাতে সেখানে পড়ে ছিল। রবিবার সকাল ৯টার বিএসএফের সদস্যরা লাশ নিয়ে গেছে।

এব্যাপারে বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান বলেন, তেলকুপি সীমান্ত এলাকার ভারতের মধ্যে দুই রাউন্ড গুলি হয়েছে এবং একজন নিহত হয়েছে বলে শুনেছি। কিন্তু নিহত ব্যক্তির পরিচয় জানতে পারেনি।

ইত্তেফাক/এমআরএম