মির্জাপুর পৌরসভার মেয়র পদে উপনির্বাচন ভোট হবে ইভিএমে

আগামী ১০ অক্টোবর টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার মেয়র পদে উপনির্বাচন। রবিবার বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় রাতে নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। মির্জাপুর পৌরসভায় মেয়র পদে উপনির্বাচনে ভোট হবে ইভিএম পদ্ধতিতে।

আজ রবিবার রাতে মির্জাপুর উপজেলার নির্বাচন অফিস সূত্র জানায়, নির্বাচন কমিশন সচিবালয় টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার মেয়র পদে শুন্য আসনে, জয়পুরহাটের কালাই পৌরসভার সভার মেয়র পদে শুন্য আসনে, নোয়াখালীর হাতিয়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের শুন্য পদে কাউন্সিলর পদে, রাজশাহীর মোহনপুরের কেশরহাট পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে শুন্য পদে এবং কুমিল্লার লাকসাম পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে শুন্য পদের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। মির্জাপুর ও কালাই পৌরসভার মেয়র পদে শুন্য আসনে ভোট হবে ইভিএম পদ্ধতিতে বলে নির্বাচন কমিশন সচিবালয় তফসিলে উল্লেখ করেছেন।

এ ব্যাপারে মির্জাপুর পৌরসভার প্যানেল মেয়র চন্দনা দে বলেন, গত ১১ ফেব্রুয়ারী মির্জাপুর পৌরসভার তরুন নেতা ও অত্যান্ত জনপ্রিয় মেয়র এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. সাহাদত হোসেন সুমন অসুস্থ্য হয়ে মারা যাওয়ায় মেয়র পদ শুন্য হয়। দেশের চলমান করোনা পরিস্থিতি ও গত দুই মাস ধরে বন্যা জনিত কারণে মির্জাপুরে পৌরসভার মেয়র পদে শুন্য আসনে স্থানীয় সরকার বিভাগ নির্বাচন দিতে পারেননি। আজ রবিবার নির্বাচন কমিশন সচিবালয় দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আগামী ১০ অক্টোবর উপনির্বাচনের তফসিল ঘোষনা করেছেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক মোস্তাকিম বলেন, মির্জাপুর পৌরসভার সভার মেয়র পদে শুন্য আসনে উপনির্বাচনের জন্য প্রশাসনের পক্ষ থেকে আমাদের সকল প্রকার প্রস্তুতি রয়েছে। এদিকে মির্জাপুর পৌরসভার মেয়র পদে শুন্য আসনে তফসিল ঘোষনার পর থেকেই সম্ভাব্য প্রার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। রাতে তফসিল ঘোষনার পর থেকেই মেয়র পদে প্রার্থীরা ফেজবুকে বিভিন্ন বাণীসহ নানা স্লোগানসহ দোয়া চেয়ে ছবি পোস্ট করেছেন।


ইত্তেফাক/আরকেজি