পদ্মায় ধরা পড়েছে বিপন্ন প্রজাতির সাড়ে ৫কেজি ওজনের শিলং মাছ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বয়ে যাওয়া পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে সাড়ে ৫ কেজি ওজনের বিপন্ন প্রজাতির একটি শিলং মাছ। এক সময় দেশের পদ্মা, মেঘনা, যমুনাসহ বিভিন্ন নদী ও বিল-বাওড় এলাকায় এ মাছটির প্রচুর পরিমাণে পাওয়া গেলেও এখন আর সহসায় দেখা মেলেনা। 

দীর্ঘদিন পরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলেদের জালে সাড়ে ৫ কেজি ওজনের একটি শিলং মাছ ধরা পড়লো। 

জানা যায়, সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে দৌলতদিয়া পাটুরিয়া নৌপথের মাঝ নদীতে জেলে সদেব হালদারের জালে মাছটি ধরা পড়ে। সকাল ৬ টার দিকে দৌলতদিয়া ঘাটের মো: কেসমতের আড়তে মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন জেলে সদেব হালদার। এ সময় স্থানীয়রা দুষ্প্রাপ্য মাছটিকে এক নজর দেখার জন্য ভিড় করেন দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটে।

আরো পড়ুনঃ ধামরাইয়ে সাংবাদিক খুনের ঘটনায় যুবলীগ নেতাকে বহিষ্কার

দৌলতদিয়া ৫ নং ফেরিঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী শাজাহান শেখ মাছটি প্রতি কেজি ১ হাজার ৬শ টাকা দরে ৮ হাজার ৮শ টাকায় কিনে নেন।

মৎস্য ব্যবসায়ী শাজাহান শেখ জানান, মাছটি ১ হাজার ৮শ টাকা কেজি দরে ৯ হাজার ৯শ টাকায় বিক্রি করবেন তিনি।

ইত্তেফাক/এমএএম