ফতুল্লায় পৃথক দুটি স্থান থেকে দুই তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে পুলিশ ভোলাইল এলাকার একটি পরিত্যক্ত বাড়ির ভেতর থেকে অজ্ঞাত তরুণী (২২) ও ঢালীপাড়া এলাকার মাসুদ মিয়ার ভাড়াটিয়া বাড়ির একটি কক্ষের মেঝে থেকে কুলসুম আক্তার (২৫) নামে অপর তরুণীর লাশ উদ্ধার করে। নিহত কুলসুম ভোলা জেলার লালমোহন থানার রমাগঞ্জ গ্রামের মৃত নুরুন নবীর মেয়ে। তিনি স্বামী মামুনের সঙ্গে ওই এলাকায় ভাড়া থাকতেন ও একটি গার্মেন্টসে চাকরি করতেন। তাদের মাসুম নামে ৬ বছর বয়সী একটি ছেলে রয়েছে।
পুলিশ উদ্ধারকৃত লাশ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।