লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ডিসলাইন মিস্ত্রির মৃত্যু

নড়াইলের লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ইয়াসিন শেখ (২৪) নামে এক ডিসলাইন মিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ৭ টার দিকে লোহাগড়া পৌর সভার রাজুপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ইয়াসিন শেখউপজেলার দিঘলিয়া ইউনিয়নের কোলা গ্রামের আব্দুল হান্নান শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়,সোমবার রাত সাড়ে ৭টার দিকে ডিসলাইন মিস্ত্রি ইয়াসিন লোহাগড়া পৌরসভার রাজুপুর গ্রামে বিদ্যুতের খুঁটিতে উঠে ডিসলাইনের কাজ করছিলো।এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে সে মারা যায়।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত ডাক্তার বিপাশা জানান, হাসপাতালে আনার আগেই ইয়াসিন শেখের মৃত্যু হয়েছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এমআরএম