গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে আমজাদ আলী (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। সে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া গ্রামের আকবর আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, আজ মঙ্গলবার সকালে মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
আরও পড়ুন: লাদাখে 'গোলাগুলি', উত্তেজনা 'তুঙ্গে'
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মেহেদী বিষটি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএএএম