কক্সবাজারের টেকনাফে ফিশিং ট্রলারের সঙ্গে সেন্টমার্টিনগামী স্পিডবোটের মুখোমুখী সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছে এক শিশু। আহতাবস্থায় উদ্ধার করা হয়ে ছয়জনকে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বিজিবি ক্যাম্প সংলগ্ন টেকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম রশিদা বেগম (৬০)। তিনি সেন্টমার্টিন পশ্চিম পাড়ার বাডু মিয়ার স্ত্রী। নিখোঁজ শিশুর নাম সুমাইয়া (৭)। বাবার নাম আয়েজ উদ্দিন। শিশুটির ঠিকানা জানা যায়নি।
টেকনাফ মেরিন সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নুরুজ্জামান সাংবাদিকদের জানান, ওই দুর্ঘটনার শিকার এক নারীকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।
দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চত করেছেন সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ।
ইত্তেফাক/এসি