যাদবপুর সীমান্তে ফেনসিডিল জব্দ

ঝিনাইদহের মহেশপুরের যাদবপুর সীমান্ত থেকে বুধবার ভোরে ৬৭ বোতল ফেনসিডিল জব্দ করেছে ৫৮ বিজিবি।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বিজিবির অধীনস্থ যাদবপুর বিওপির হাবিলদার আব্দুর রহমানের নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট একটি টহল দল অভিযান চালিয়ে উপজেলার বড়বাড়ী গ্রামের মাঠের ভিতর থেকে ৬৭ বোতল ফেনসিডিল জব্দ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এ ব্যাপারে মহেশপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে।

ইত্তেফাক/এমআর