কুষ্টিয়ার মিরপুরে ইট বোঝাই ট্রলি থেকে ৬শ’৭৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে কুষ্টিয়া-ভেড়ামারা সড়কের উপজেলার তালবাড়ীয়া পুলিশ ক্যাম্পের পূর্ব পাশে থেকে ফেনসিডিলের বোতলগুলো উদ্ধার করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ররিবার সকালে তালবাড়ীয়া পুলিশ ক্যাম্পের পূর্ব পাশে পরিত্যক্ত অবস্থায় ইট বোঝাই একটি স্যালো ইঞ্জিন চালিত স্টিয়ারিং ট্রলির ভেতরে প্লাস্টিকের ৯টি বস্তা উদ্ধার করে পুলিশ। পরে বস্তাগুলো খুলে তার ভেতর থেকে ৬শ’৭৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
আরো পড়ুন: সুবর্ণচরে নারী গণধর্ষণ: আরো দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ