ডুমুরিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

মোটরসাইকেলে বন্ধুকে নিয়ে কলেজে রওনা হয়ে লাশ হয়ে বাড়ি ফিরেছে উপজেলার চুকনগর ডিগ্রী কলেজের ১ম বর্ষের ছাত্র আব্দুর রহমান গাজী (২০)। সঙ্গী বন্ধু শরিফুল ইসলাম সরদার (২২) পা ভেঙ্গে হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঘটনাটি ঘটেছে ডুমুরিয়ার চুকনগর ব্রিজের সামনে রয়নাবাজ নামক স্থানে। নিহতের মা রোমেজা বেগম (৩৮) উপজেলার দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা, পিতা কেশবপুর উপজেলার বুড়ুলি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। এ ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুনঃ আজ থেকে খেলাপি ঋণ আর এক টাকাও বাড়বে নাঃ অর্থমন্ত্রী

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র জানায়, ‘মোটরসাইকেল নিয়ে দুই বন্ধু বুড়ুলি গ্রামের নিজ বাড়ি থেকে চুকনগর ডিগ্রী কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। বেলা ১১টার দিকে চুকনগর ব্রিজের উত্তর মাথায় রয়নাবাজ নামক স্থানে এলে মোটরসাইকেলের সামনে যাত্রীবাহী একটি ইজিবাইকের পিছনে দ্রুতগামী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে আঘাত করে। ফলে রাস্তা থেকে মোটরসাইকেলসহ দুইজন পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলে আব্দুর রহমানের মৃত্যু ঘটে।’

ইত্তেফাক/নূহু