নাটোরের সিংড়ায় ৩দিন ধরে নিখোঁজ আছে রাতুল হোসেন (১৬) নামে এক স্কুল শিক্ষার্থী। রাতুল উপজেলার চৌগ্রাম ইউনিয়নের দিনমজুর উমর আলীর ছেলে। সে পাকুরিয়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র। এদিকে ছেলের সন্ধান না পেয়ে বুধবার সিংড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি নং- ৩৯৩, তারিখ: ০৯.০১.১৯) করেছেন রাতুলের বাবা উমর আলী।
উমর আলী জানান, ‘আমি দিন মজুরের কাজ করি। আমার ছেলে রাতুল পড়াশোনার পাশাপাশি চৌগ্রাম বাজারে দেলোয়ার হোসেনের মৎস্য আড়তে সহযোগীর কাজ করতো। মঙ্গলবার সকালে কাজ করার সময় মাছ পরিমাপক যন্ত্র ভেঙ্গে ফেলে। পরে রাতুল সেই পরিমাপক যন্ত্র উপজেলা সদরে মেরামতের জন্য নিয়ে আসার সময় নিখোঁজ হয়। পরে আত্মীয় স্বজনদের বাড়িতে অনেক খোঁজ করা হয়েছে। কিন্তু সন্ধান পাওয়া যায়নি। দুপুরে ছেলের ব্যবহৃত মোবাইলের দুটি নম্বরে (০১৭৪৩-০৩৬৮৭২, ০১৪০০-১২০৯৪৬) ফোন গেলেও পর থেকে বন্ধ বলছে।’
আরও পড়ুনঃ প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর হবে কঙ্গোতে
রাতুলের গায়ের রং ফর্সা, উচ্চতা ৫ফুট ৬ ইঞ্চি। মুখমণ্ডল লম্বাটে। চুল কালো। গড়ন হালকা-পাতলা। নিখোঁজের সময় পরনে জিন্স প্যান্ট, টুপিওয়ালা খয়েরি রঙের জ্যাকেট এবং পায়ে বার্মিজ সেন্ডেল ছিল।
ইত্তেফাক/নূহু