সাভারে বিরল প্রজাতির একটি লক্ষীপেঁচা আহত অবস্থায় ধরা পড়েছে। বৃহস্পতিবার বিকেলে পৌর এলাকার ভাগলপুর মহল্লায় বেঙ্গল ফাইন নিরামিকস কারখানার ভিতর থেকে এই পেঁচাটি উদ্ধার করেন কারখানাটির একজন কর্মকর্তা। পরে পেঁচাটিকে রাজধানীর আগারগাঁওয়ে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে।
মাঝারি আকৃতির এই পেঁচাটির শরীরের তুলনায় মুখমণ্ডল অনেক বড়। লম্বা পাখনা, ফ্যাকাশে রঙয়ের এবং মুখের গড়ন হৃদয় আকৃতির। এর শক্তিশালী পায়ের থাবার সঙ্গে সুতীক্ষ্ণ নখর রয়েছে।
আরও পড়ুনঃ পার্বতীপুরে গৃহবধূর হাতে গৃহবধূ খুন
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের জুনিয়ার ওয়াইলড লাইফ স্কাউট মো. আব্দুল মালেক বলেন, ‘লক্ষীপেঁচাটি প্রাপ্তবয়স্ক। সাধারণত বিল্ডিংয়ের সাইডে এরা বসবাস করে। যে কোনোভাবে পাখিটি পায়ে আঘাত পাওয়ায় ভারসাম্য রক্ষা করতে না পেরে ওপর থেকে পড়ে যায়। পেঁচাটিকে নিয়ে প্রথম কাজ হবে এটিকে সুস্থ করে তোলা। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে এটিকে কোথাও অবমুক্ত করে দেওয়া হবে।’
ইত্তেফাক/নূহু