স্মার্টফোন ও ট্যাব মেলায় টেকনো মোবাইল

স্মার্টফোন ও ট্যাব মেলায় অন্যান্য মোবাইলের পাশাপাশি অংশগ্রহণ করেছে টেকনো মোবাইল। আকর্ষণীয় সব অফার ও মুল্যছাড় নিয়ে গ্রাহকদের হাতে অত্যাধুনিক প্রযুক্তির স্মার্টফোন তুলে দিতে রাজধানীতে শুরু হয়েছে ‘স্মার্টফোন ও ট্যাব এক্সপো -২০১৯’। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১০ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত  চলবে এ মেলা।

বহুজাতিক মোবাইলফোন ও ইলেক্ট্রনিক ডিভাইস কোম্পানি ট্রানশান বাংলাদেশ লিমিটেড এবারের স্মার্টফোন ও ট্যাব মেলায় তাদের টেকনো ও আইটেল দুটি ব্র্যান্ড নিয়ে অংশগ্রহন করেছে। ক্যামেন সিরিজের ক্যামন এক্স, ক্যামন আই, ক্যামন আই স্কাই টু এর ২জিবি ও ৩জিবি এর ভেরিয়েন্ট। টেকনো পপ সিরিজের যথাক্রমে পপ ওয়ান এস, পপ ওয়ান প্রো, পপ ওয়ান এস প্রো, পপ টু, পপ টু প্রো এবং পপ টু পাওয়ার থাকছে মেলায়।