হরিণাকুণ্ডুতে বিপ্লবী বাঘা যতীনের ১০৫তম প্রয়ান দিবস পালিত

বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম মহানায়ক বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ১০৫ তম প্রয়ান দিবস পালিত হয়েছে। তিনি বাঘা যতীন নামে সকলের কাছে সমধিক পরিচিত ছিলেন। শনিবার বিকালে বিপ্লবী বাঘা যতীনের পৈতৃক নিবাস ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে এই দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলার রিষখালী গ্রামে তার পৈত্রিক ভিটায় বিপ্লবী বাঘাযতীন একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

হরিনাকুণ্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। মূখ্য আলোচক হিসেবে  আলোচনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. সিদ্ধার্থ শংকর জোয়ার্দার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-  পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, ঝিনাইদহ পৌরসভার মেয়র ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী, কাজী নাজির উদ্দীনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।  

ইত্তেফাক/এসি