যথাযথ মর্যাদায় বৃহস্পতিবার সারাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন নানা কর্মসূচি পালন করেছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
বরিশাল: নগরীতে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সকাল ৯টায় নগরীর সোহেল চত্বরস্থ দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এখানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলালসহ যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বিকেলে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম: চট্টগ্রামে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ক্যাম্পাসে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, ছাত্রছাত্রী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। উপাচার্যের শ্রদ্ধা নিবেদনের পর শিক্ষক সমিতি ও অফিসার সমিতির পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফিশারিজ অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এম. নুরুল আবছার খান, রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম, প্রক্টর প্রফেসর গৌতম কুমার দেবনাথ প্রমুখ।
রংপুর: রংপুর মহানগর জাতীয় শ্রমিক লীগের আয়োজনে নগরীতে র্যালি ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য প্রদান করা হয়। সকালে রংপুর মহানগর জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক কমিটির উদ্যোগে চাউলামোদস্থ দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নগরীর ডিসির মোড়স্থ বঙ্গবন্ধু ম্যুরালে গিয়ে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানান রংপুর মহানগর জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক মনিরুজ্জামান ও সদস্য সচিব এমএ মজিদ। এ সময় মহানগর জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক আব্দুল আজিজ, রোস্তম আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকসহ ৩৩টি ওয়ার্ডের সভাপতি ও সম্পাদকরা উপস্থিত ছিলেন।
কুমিল্লা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কুমিল্লায় আলোচনা সভা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে কুমিল্লা দক্ষিণ, উত্তর ও মহানগর আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। দিবসটি উপলক্ষে সকালে কুমিল্লা নগরীর রামঘাটস্থ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক পার্থ সারথী দত্ত, জাহাঙ্গীর আলম রতন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমাসহ অন্যান্য নেতা। পরে আলোচনা সভা হয়। এছাড়া জেলার মুরাদনগরে আলোচনা সভার আয়োজন করে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ।
শরীয়তপুর: জেলা আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনের অংশ হিসেবে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভার আয়োজন করে। দুপুরে জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদারের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু। সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে, সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল হাসেম তপাদার প্রমুখ।
জয়পুরহাট: জয়পুরহাট শহীদ ডা: আবুল কাশেম ময়দানে এক আলোচনা সভা হয়। এখানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সামছুল আলম দুদু এমপি। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী, সহ-সভাপতি অ্যাড. মোমিন আহমেদ চৌধুরী প্রমুখ।
ঝিনাইদহ: জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের এইচ এস এস সড়কের দলের জেলা কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়। এটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সহ-সভাপতি তৈয়ব আলী জোয়ার্দ্দার, সাংগঠনিক সম্পাদক অশোক ধরসহ দলীয় নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
নোয়াখালী: জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতা-কর্মীরা। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা সদরের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহিন, শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌর সভার মেয়র সহিদ উল্যা খান সোহেল প্রমুখ।
গাজীপুর: গাজীপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আইনজীবী সমিতির হল রুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও গাজীপুর আদালতের পিপি অ্যাড. হারিছ উদ্দিন আহমদ। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভাষা সৈনিক ও প্রবীণ আওয়ামী লীগ নেতা অ্যাড. আলাউদ্দিন হোসাইন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও গাজীপুর জেলার জিপি অ্যাড. আমজাদ হোসেন বাবুল প্রমুখ।
মাগুরা: দুপুরে শহরের নোমানী ময়দানে জেলা আওয়ামী লীগ আলোচনা সভার আয়োজন করে। মাগুরা জেলা আওয়ামী লীগ সভাপতি তানজেল হোসেন খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের নব-নির্বাচিত এমপি অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল।
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ): টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সকালে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের শুভ সূচনা করা হয়। পরে নেতৃবৃন্দ ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত হয়। এরপর বাংলাদেশ নির্মাণ শ্রমিক লীগ টুঙ্গিপাড়া উপজেলা শাখা, টুঙ্গিপাড়া উপজেলা মহিলা লীগ, যুব মহিলা লীগ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইলিয়াস হোসেন, সহ-সভাপতি সোলায়মান বিশ্বাস, শেখ শুকুর আহম্মেদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এ ছাড়া এদিন সকালে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। পরে সেখানে আলোচনা সভা হয়।
তালা (সাতক্ষীরা): তালা ডাকবাংলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপ-শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তিনরাস্তা মোড়ে আলোচনা সভা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনত্ কুমার, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু প্রমুখ।
ফুলবাড়ী (কুড়িগ্রাম): ফুলবাড়ীতে উপজেলা ছাত্রলীগের আয়োজনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি এমদাদুল হক মিলনের সভাপতিত্বে ফুলবাড়ী কাচারী মাঠ কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মন্জু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার প্রমুখ।
সুন্দরগঞ্জ (গাইবান্ধা): খলিল ফিলিং স্টেশন সংলগ্ন হল রুমে আওয়ামী লীগ সদস্য খয়বার হোসেন মওলার আয়োজনে পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে মতবিনিময় সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ সুন্দরগঞ্জ উপজেলা কমিটির আহ্বায়ক টিআইএম মকবুল হোসেন প্রমাণিক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী খয়বর হোসেন মওলা, উপাধ্যক্ষ আব্দুল হান্নান সরকার প্রমুখ।
গৌরনদী (বরিশাল): উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীনের সভাপতিত্বে গৌরনদী বাসস্ট্যান্ডস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন গৌরনদীর পৌর মেয়র মো. হারিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য রাজু আহম্মেদ হারুন, সিনিয়র আওয়ামী লীগ নেতা মো. আকবর হোসেন ফারুক প্রমুখ।
মুলাদী (বরিশাল): উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দুলাল মাহমুদ মোল্লা। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তারিকুল হাসান খান মিঠু। এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন হিরণ হাওলাদার, উপজেলা কৃষক লীগ সভাপতি আ. রব মুন্সী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. মোহসীন উদ্দীন খানসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।
নালিতাবাড়ী (শেরপুর): উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওসমান আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন মাস্টার। আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ বকুল, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান প্রমুখ।
গোয়ালন্দ (রাজবাড়ী): সকালে উপজেলা আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। বিকাল ৪টায় আলোচনা সভা হয়। মো. নুরুজ্জামান মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনদর্শন তুলে ধরে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতিকুজ্জামান সেন্টু, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন রনি, অপর সাংগঠনিক সম্পাদক হাবিব রেজা টুটুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম প্রমুখ।
কালকিনি (মাদারীপুর): কালকিনি উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে র্যালি ও দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আওলাদ হোসেন মাষ্টার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল আলম খোকন, পৌর মেয়র মো. এনায়েত হোসেন প্রমুখ।
কালিয়াকৈর (গাজীপুর): কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় আওয়ামী লীগের কার্যালয়ে এক আলোচনা সভা হয়। মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওহাব মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আসন্ন উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো. মুরাদ কবীর, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিকদার মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আকবর আলী প্রমুখ।
গৌরীপুর (ময়মনসিংহ): গৌরীপুরে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল দলীয় কার্যালয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ রহুল আমিন প্রমুখ।
আগৈলঝাড়া (বরিশাল): আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা সদরের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সকল শহীদের স্মরণে নীরবতা পালন, আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। দলীয় নেতাকর্মীদের সমন্বয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ের সামনে দিবসের তাত্পর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সমন্বয়ক আবু সালেহ লিটন, মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
মনপুরা (ভোলা): মনপুরা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় পতাকা উত্তলন ও জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে এক র্যালি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি তৈয়বুর রহমান ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক একেএম শাহজাহান। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন মজনু ফরাজী, হাজীরহাট ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল কাশেম মাতাব্বর প্রমুখ।
মীর্জাগঞ্জ (পটুয়াখালী): মীর্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনসমূহের উদ্যোগে সকালে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয় এবং উপজেলা শহরে র্যালি বের হয়। শেষে উপজেলা পরিষদ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের আহ্বায়ক গাজী আতাহার উদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা অধ্যাপক ইউনুচ আলী সরদার, মো. ইসমাইল হোসেন মৃধা, মো. জসিম উদ্দিন জুয়েল ও আবদুল বারেক সিকদার প্রমুখ।