করোনা ভাইরাসের মহামারির প্রায় ছয় মাস পর ২৪ ঘণ্টায় একজনও মারা যায়নি কানাডায়। দীর্ঘ সময় পর এমন একটি মৃত্যুহীন দিন কাটাল দেশটি।
বিবিসির খবরে বলা হয়, ১৫ মার্চের পর একটি মৃত্যুহীন দিন দেখল কানাডা। কানাডায় এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৯ হাজার ১৬৩। সেই সঙ্গে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে এক লাখ ৩৫ হাজার ৬২৬ জন।
আরও পড়ুন: ৪০ বছরেও খেলবেন রোনালদো!
এদিকে বিশ্ব জুড়ে নয়টি করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে পরীক্ষা চলছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনা ভ্যাকসিন। সাময়িকভাবে ভ্যাকসিনটির তৃতীয় পর্যায়ের পরীক্ষা বন্ধ হওয়ার পর শনিবার থেকে ফের ট্রায়াল চালানোর অনুমতি দিয়েছে ব্রিটিশ কর্তৃপক্ষ।
ইত্তেফাক/আরআই