মাদারীপুর সদরের পাঁচখোলা ড. মো. মোজাম্মেল হক খান কলেজে একাদশ শ্রেণি ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ এবং বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে এতে প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মাদারীপুর জেলার কৃতি সন্তান ও দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খান।
বিশেষ অতিথি ছিলেন-মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান।
আরও পড়ুন: ‘মাদারীপুরে পুলিশকে নিজের বন্ধু ভাবুন, পুলিশ জনগণের বন্ধু’
এছাড়াও মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুদ্দিন গিয়াস, অত্র কলেজের অধ্যক্ষসহ গভর্নিং বডি, শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ড. মো. মোজাম্মেল হক খান কলেজে বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়।
ইত্তেফাক/এএএম