বন নদী জলাশয় দখল মুক্ত করতে ব্রহ্মপুত্র খননের নামে খাল বানানো বন্ধের দাবিতে রবিবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলন সংবাদ সম্মেলন করে।
ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক আবুল কামালম আজাদ ৭ দফা দাবিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন।
দাবিগুলো হচ্ছে, ১). খননের নামে ব্রহ্মপুত্রকে খালে পরিণত করা চলবে না। ২). নদীকে দখলমুক্ত করে নদীর স্বাভাবিক গতিধারা ফিরিয়ে আনতে হবে। ৩). কলকারখানাসহ বিষাক্ত বর্জ্য ও আবর্জনা নদীতে ফেলা বন্ধ করতে হবে। ৪). ১৯৫০ সালে প্রজাস্বত্ব আইন অনুযায়ী নদ নদী ও জলাশয়ে সীমানা বসাতে হবে। ৫). প্রাণ-প্রকৃতির শক্রু প্লাস্টিক প্যানা নিষিদ্ধ করতে হবে। ৬). নদী ও খালে ঝুলন্ত ব্রিজ তৈরী করতে হবে। ৭). সকল নদী-খালের বাঁধ অপসারণ করে স্বাভাবিক জলপ্রবাহ নিশ্চিত করতে হবে।
ইত্তেফাক/এমআরএম