রাজশাহীর গোদাগাড়ীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৫। শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে জেলার গোদাগাড়ী উপজেলার এক চাপাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থেকে উগ্রবাদী লিফলেট উদ্ধার করা হয়।
গ্রেফতার হওয়া ওই জঙ্গির নাম তারিকুল ইসলাম (৪০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার কাদিকলা গ্রামের মৃত লোকমানুল হক বিশ্বাসের ছেলে।
রবিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় একটি মামলা করা হয়েছে।
ইত্তেফাক/এসি