বরিশালের গৌরনদীতে অবৈধভাবে ২/৩টি পে-চ্যানেল চালানোর অভিযোগে আবুল হাসান নামের এক ডিশ লাইনের মালিককে (ডিশ ক্যাবল অপারেটরকে) ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদা নাছরিন গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন সুপার মার্কেটের ডিশ লাইনের এক মালিককে এ জরিমানা করেন।
গৌরনদীর ইউএনও খালেদা নাছরিন জানান, উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বাসিন্দা আবুল হাসান ওই ইউনিয়নের অনুমতি এনে পৌর এলাকায় ডিশ ব্যবসা চালিয়ে আসছিল। নির্ধারিত স্থানের পরিবর্তে পৌর এলাকায় এসে অবৈধভাবে ২/৩টি পে-চ্যানেল চালানোর অভিযোগে গতকাল দুপুরে সুপার মার্কেটের ডিশ লাইনের কন্ট্রোল রুম শীলগালা করে মালিক আবুল হাসানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।