ইউএনও ও তার বাবার উপর হামলাকারীদের শাস্তির দাবিতে রংপুরে মানববন্ধন

দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম ও তার পিতা মুক্তিযোদ্ধা ওমর আলি শেখের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রংপুরে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধার সন্তানরা।

সোমবার সকালে রংপুর নগরীর কাচারী বাজার জিরো পয়েন্টে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড রংপুর জেলা, মহানগর ও উপজেলা কমান্ডের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রংপুর জেলা ইউনিট কমান্ড এর কমান্ডার মোঃ মোছাদ্দেক হোসেন বাবলু, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক আহমেদ রিয়াজ মাহমুদ সুজনসহ জেলার মুক্তিযোদ্ধার সন্তানসহ অন্যান্য নেতৃবৃন্দ।মানবব্ন্ধন শেষে জেলা প্রশাসক মোঃ আসিব আহসান বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

ইত্তেফাক/এমআরএম