গত বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বগুড়া-পাবনা মহাসড়কে উল্লাপাড়া উপজেলার কাওয়াক বাসস্ট্যান্ডের পাশে দ্রুতগ্রামী একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে চালক জুলফিকার হায়দার (৪৮) নামের এক ব্যবসায়ী মারা যান। তিনি উপজেলার রামকৃষ্টপুর গয়হাট্টা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। পুলিশ ট্রাকটি আটক করেছে। চালক ঘটনার সময় পালিয়ে যায়।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার সময় জুলফিকার মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে উল্লাপাড়ার রেলস্টেশনের দিকে যাচ্ছিলেন। পিছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে পার্শ্ববর্তী উল্লাপাড়া ৩০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। উল্লাপাড়ার হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জুলফিকার হায়দারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।