অধ্যাপক ড. আবুল হাসেম বেসিক ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। গতকাল সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তিন বছরের জন্য তাকে নিয়োগ প্রদান করে প্রজ্ঞাপন জারি করে। তিনি ২০১৭ সাল থেকে ১২ ফেব্রুয়ারি ২০২০ সাল পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান এবং ২০১০ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করে ৩০ জুন ২০১৬ তারিখে অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন।—প্রেস বিজ্ঞপ্তি