বাণিজ্য মেলায় আকর্ষণীয় ক্যাশব্যাক দিচ্ছে বিকাশ

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০১৯ উপলক্ষে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার দিচ্ছে বিকাশ। বিকাশ অ্যাপের মাধ্যমে পেমেন্ট করে বাণিজ্যমেলার প্রবেশ গেট অথবা অনলাইন (https://e-ditf.com) থেকে টিকিট কিনে গ্রাহক ৫০% তাত্ক্ষণিক ক্যাশব্যাক পেতে পারেন। মেলায় প্রতিটি টিকিটের প্রবেশ মূল্য ৩০ টাকা। তাছাড়া বাণিজ্যমেলায় বিকাশের বুথে এসে নতুন বিকাশ অ্যাকাউন্ট খুলে মেলায় বিনামূল্যে প্রবেশের সুবিধা নিতে পারেন। ক্যাশব্যাক অফারটি মেলার শেষদিন পর্যন্ত চলবে। প্রবেশ টিকেট ছাড়াও বাণিজ্য মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টলে রয়েছে বিকাশে পেমেন্ট করে ১৫% পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করার সুযোগ। - প্রেস বিজ্ঞপ্তি