ভিয়েতনাম থেকে ২০১৮ সালে ১৬৩০ কোটি ডলারের পাদুকা রপ্তানি হয়েছে। দেশটির লেদার, ফুটওয়্যার এন্ড হ্যান্ডব্যগ অ্যাসোসিয়েশনের তথ্যানুযায়ী আগের বছরের তুলনায় পাদুকা রপ্তানি ১১ শতাংশ বেড়েছে। সিনহুয়ার সংবাদ অনুযায়ী, দেশটি গেলবছর হাতব্যাগ, ওয়ালেট, সুটকেস, হ্যাট এবং ছাতা রপ্তানি করেছে ৩৪০ কোটি ডলার সমপরিমাণ। বিশ্বের একশটি দেশে রপ্তানি হচ্ছে ভিয়েতনামের চামড়াজাত পণ্য। রপ্তানির কারণে দেশটি বিশ্বের বড় আমদানিকারক দেশও। অবশ্য দেশটির রপ্তানি পণ্য উত্পাদনকারী ৭৮.৮ ভাগ প্রতিষ্ঠানই বিদেশি বিনিয়োগকারী। ২০১৮ সালের হিসাব অনুযায়ী দেশটিতে চামড়া ও চামড়াজাত পণ্যে ৩ হাজার শিল্প প্রতিষ্ঠান রয়েছে। চলতি বছর অর্থাত্ ২০১৯ সালে দেশটি পাদুকা ও হাতব্যাগ রপ্তানিতে দশ ভাগ প্রবৃদ্ধি আশা করছে।