গত দুদিনের অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানিতে ঝিনাইগাতী উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সদর বাজারে পানি প্রবেশ করায় ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পরে। ধানশাইল, আয়নাপুর বাজারে সোমেশ্বরী নদীর পানি প্রবেশ করায় দুর্ভোগে পরেন ক্রেতা -বিক্রেতারা।
ঝিনাইগাতী উপজেলার মহারশি, সোমেশ্বরী কালঘোষা নদীতে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানি বিপদসীমার কাছাকাছি স্থান দিয়ে প্রবাহিত হচ্ছে। গত দু'দিনের অতি বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে নিম্নাঞ্চলের শতশত একর জমির আমন ধান পানিতে তলিয়ে গেছে। পাহাড়ী ঢলের পানির তোড়ে মহারশি নদীর রামেরকুড়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে ঝিনাইগাতী উপজেলা পরিষদ চত্বর, কোর্টবিল্ডিং ও পোস্ট অফিস চত্বরে ঢলের পানি প্রবেশ করে দাপ্তরিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে।
ইত্তেফাক/আরকেজি