শিবগঞ্জে বজ্রপাতে ২জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুটি স্থানে বজ্রপাতে ২জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলো শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বহলাবাড়ী গ্রামের মৃত মংলুর ছেলে রুহুল আমিন (৫২) ও দূর্লভপুর ইউনিয়নের পারকালোপুর গ্রামের মৃত মনিরুজ্জামান লুধু মাস্টারের ছেলে বুলবুল আহমেদ (৩২)।

বুলবুল আহমেদের চাচাতো ভাই মাসরেকুল হোদা জানান, বৃহস্পতিবার বিকেলে হঠাৎ বৃষ্টির সময় বুলবুল ঘরের পিছনে থাকা গরু আনতে গেলে বজ্রপাতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায়। তিনি আরো জানান, হাসপাতালে জরুরী বিভাগে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে আমাদের জানান।

অন্যদিকে, কানসাট বহলাবাড়ী গ্রামের রুহুল আমিন  বিলে মহিষ চড়াতে গিয়ে বৃষ্টির সময় একটি গাছে নিচে দাঁড়িয়ে ছিলো। এসময় বজ্রপাত ঘটলে তিনি ঘটনাস্থলের মারা যান।

এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে এবং তাদের সঠিক তথ্য সংগ্রহ করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/আরকেজি