ইউরোপের শিল্প উন্নত দেশ ফ্রান্সের কারখানার উত্পাদন নভেম্বরে ১ দশমিক ৩ শতাংশ কমেছে। কোক ও জ্বালানি উত্পাদন কমে যাওয়ায় আগের মাসের চেয়ে শিল্প উত্পাদন কমলো। দেশটির জাতীয় পরিসংখ্যানের বরাত দিয়ে বার্তাসংস্থা সিনহুয়া জানিয়েছে, ম্যানুফ্যাক্চারিং উত্পাদন রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি ফ্রান্স। দেশটির কারখানার ধর্মঘটের কারণে কোক এবং পরিশোধিত পেট্রোলিয়াম সেক্টরে উত্পাদন এসময়ে ১০ দশমিক ৬ ভাগ কমেছে। অবশ্য আগের মাসগুলোতে দেশটির উত্পাদন বেশি ছিল। অক্টোবরে যন্ত্রপাতি এবং উপকরণ উত্পাদন বাড়লেও সেটি পরের মাসে কমেছে।