প্রথম ওয়ানডেতে নেই মিশেল মার্শ

আগামীকাল শনিবার সিডনিতে ভারতের বিপক্ষে অনুষ্ঠিতব্য তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে অসুস্থতার কারণে খেলতে পারছেন না অস্ট্রেলিয়ান অল-রাউন্ডার মিচেল মার্শ। তার স্থানে দলে ডাকা হয়েছে পাথ স্কোরচার্সের ব্যাটসম্যান এ্যাস্টন টার্নারকে। পেটের ব্যথায় অসুস্থ হয়ে দুইদিন হাসপাতালে কাটিয়েছেন মার্শ। সে কারণেই এডিলেড ও মেলবোর্নে সিরিজের বাকি দু’টি ম্যাচেও তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এ সম্পর্কে কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেছেন, আমরা তার পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। কিন্তু প্রথম ম্যাচে তিনি খেলতে পারছেন না এটা নিশ্চিত। এখন তার সুস্থতার উপর পরবর্তী ম্যাচগুলো নির্ভর করছে। এর আগে বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়ার টেস্ট দল থেকে ভাই শন মার্শ-সহ বাদ পড়েছেন মিশেল মার্শ।