সাবেক ভারত অধিনায়ক মোহাম্মদ আজহারুদ্দিন জানিয়েছেন তিনবার নেতৃত্ব দিয়েও বিশ্বকাপ জিততে না পারাটা তার জন্য বিরাট দুঃখের ব্যাপার। তিনি এটিকে নিজের ক্রিকেট ক্যারিয়ারের অপূর্ণ স্বপ্ন বলেও উল্লেখ করেন। ১৯৯২, ১৯৯৬ ও ১৯৯৯ বিশ্বকাপে ভারতের অধিনায়ক ছিলেন আজহারুদ্দিন। ইন্ডিয়া টুডেকে দেয়া সাক্ষাত্কারে তিনি বলেন, ‘অনেক স্বপ্ন আমি পূরণ করতে পারিনি। আমি তিনটি বিশ্বকাপে দলটিকে নেতৃত্ব দিয়েছিলাম। কিন্তু একটিও জিততে পারিনি। তাই এটা এমন একটা স্বপ্ন যা পূরণ করতে না পারার জন্য আমি দুঃখবোধ করি।’ বর্তমানে ৫৫ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার জানান বিরাট কোহলির দল ২০১৯ বিশ্বকাপ জিততে পারে। এ ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী।