চট্টগ্রামে বড় বাজেটের গোল্ডকাপ ফুটবল আজ শুরু

চট্টগ্রামের পটিয়া উপজেলায় ১৬টি দলের অংশগ্রহণে আজ শুক্রবার উপজেলার খলিল মীর কলেজ মাঠে শুরু হচ্ছে বড় বাজেটের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।

উদ্বোধনী খেলায় অংশ নিবে কিষোয়াণ এফসি ও কর্ণফুলী স্পোর্টস একাডেমী। টুর্নামেন্টের বাজেট ১৬ লাখ টাকা।

 অংশগ্রহণকারী বিভিন্ন দলে দেশের সেরা ফুটবলারদের পাশাপাশি বিদেশিরাও খেলবে। চ্যাম্পিয়ন দলকে দুই লাখ এবং রানার্সআপ দলকে দেওয়া হবে এক লাখ টাকা।

এবিট্স ইয়ং টাইগার্স নামে একটি সংগঠন আয়োজন করতে যাচ্ছে এই ফুটবল আসরটি। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মো. হাশেম বাহাদুর এসব তথ্য তুলে ধরেন।