ভারত এ বছরের বিশ্বকাপে অংশগ্রহণের আগে ভাল প্রস্তুতি নিতে নিজেদের মাটিতে অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজে আতিথ্য দেবে। অস্ট্রেলিয়া হলো ৫০ ওভারের বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন।
অস্ট্রেলিয়া ও ভারত বর্তমানে ‘ডাউন আন্ডারে’ তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে। আগামিকাল সিডনিতে শুরু হবে সিরিজটি। ভারতে দুদলের ক্রিকেট সিরিজটি শুরু হবে ২৪ ফেব্রুয়ারি।
বিসিসিআই (বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া) জানায় বিশ্বকাপের প্রাক্কালে অনুষ্ঠিত হতে যাওয়া এই সফর আগামি মাসের শেষদিকে দুটি টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে। এরপর হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। অপরদিকে ইংল্যান্ডে ৫০ ওভারের বিশ্বকাপটি শুরু হবে মে’র শেষদিকে।
সূচি
রবিবার, ২৪ ফেব্রুয়ারি: ১ম টি-২০ (বেঙ্গালুরু)
বুধবার, ২৭ ফেব্রুয়ারি: ২য় টি-২০ (বিশাখাপত্তম)
শনিবার, ২ মার্চ: ১ম ওয়ানডে (হায়দারাবাদ)
মঙ্গলবার, ৫ মার্চ: ২য় ওয়ানডে (নাগপুর)
শুক্রবার, ৮ মার্চ: ৩য় ওয়ানডে (রাচি)
শনিবার, ১০ মার্চ: ৪র্থ ওয়ানডে (মোহালি)
বুধবার, ১৩ মার্চ: ৫ম ওয়ানডে (দিল্লী)