মার্কিন নৌবাহিনীর সাবেক সদস্য মাইকেল হোয়াইটকে গ্রেফতারের কথা নিশ্চিত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, মাশাদ শহর থেকে হোয়াইটকে গ্রেফতার করা হয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম ঘাসেমি বলেন, ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহরটি থেকে কিছু দিন আগে ৪৫ বছরের হোয়াইটকে গ্রেফতার করা হয়েছে। তেহরানের সুইস দূতাবাসের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে গ্রেফতারের বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে। এর আগে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস নৌ সেনার মায়ের বরাত দিয়ে জানিয়েছিল, গত বছর জুলাই মাসে বান্ধবীকে নিয়ে মাশাদ সফরের সময় হোয়াইটকে গ্রেফতার করা হয়। সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, গ্রেফতারের বিষয়টি সম্পর্কে তারা অবহিত। তবে গোপনীয়তার অজুহাতে তার মুক্তির বিষয়ে কিছু জানাতে অস্বীকৃতি জানায় তারা।