বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টম্বের) বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম উজ্জ্বলের সঞ্চালনায় বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাধবী রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল মামুন তালুকদার।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মানিক হোসেন মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা বেগম মিনু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইত্তেফাক/এমএএম