আবুল কালাম বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত      

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো: আবুল কালাম বরিশাল রেঞ্জের ৪৬ টি থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় তাকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) ১০ টায় বরিশাল বিভাগীয় পুলিশ দপ্তরে এক অনুষ্ঠানের মাধ্যমে বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম (বিপিএম বার পিপিএম) ও বরিশাল জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম (বিপিএম বার) তাকে এ সম্মাননা প্রদান করেন। 

ইত্তেফাক/এমএএম