সিজার করতে নাড়ী কেটে ফেলায় প্রসূতির মৃত্যু অভিযোগ

ঢাকার কেরানীগঞ্জের কদমতলী এলাকায় এনজিও পরিচালিত মেরী স্টোপস ক্লিনিকে বোরহানি বাগ এলাকার বাসিন্দা জান শরিফের স্ত্রী সুমি আক্তার (২৫) কে সিজারের জন্য রবিবার ( ২০ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় ভর্তি করা হয়। কর্তব্যরত ডা. ফাতেমাতুজ জোহুরা মুক্তা সিজার করে একটি ছেলে সন্তান ও একটি কন্যা সন্তান তার বাবার হাতে দিয়ে বলে আপনাদের রোগীর অবস্থা ভালো না।

প্রসূতির স্বামী জান শরিফ জানান, ডাক্তারের কথা শুনে অপারেশন রুমে গিয়ে দেখে তার স্ত্রী সুমি আর বেচে নেই। তার অভিযোগ ক্লিনিকের অদক্ষ ডাক্তার সিজার করতে গিয়ে সুমির নাড়ী কেটে ফেলেছে। এসময় অতিরিক্ত রক্ত খননে সুমির মৃত্যু হয়েছে। কদমতলী এলাকাবাসীদের অভিযোগ মেরী স্টোপস ক্লিনিকে জরুরি রোগীর কোন রক্ত দেওয়া পরীক্ষা করার ব্যবস্থা নাই। তাছাড়া এনজিও খরচে নাম মাত্র মূল্যে চিকিৎসার কথা বলে সিজারের রোগীদের কাছ থেকে ১০ থেকে ১২ হাজার টাকা আদায় করে থাকে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি (তদন্ত) ইমরান হোসেন জানান 

রবিবার রাতে পুলিশের সহযোগিতায় সুরতহাল রিপোর্ট তৈরি করে মিটফোর্ড হাসপাতাল মর্গে সুমির লাশ পাঠানো হয়েছে। সোমবার দুপুরে নিহতের পোষ্টমোডেম সমাপ্ত করা হয়। এ ব্যাপার সোমবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জান শরিফ বাদি হয়ে অভিযোগ দায়ের করেছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর যথাযত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/এসআই