সাংবা‌দিক প্রণব কুমার সাহার পিতার মৃত্যুতে জেলা-উপজেলা সাংবাদিক মহলে শোক

মাদারীপুর জেলা ও উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক প্রণব কুমার সাহা অপূর্বর পিতা পরিমল চন্দ্র সাহার মৃত্যুতে জেলা-উপজেলার সাংবাদিকরা শোক প্রকাশ করেছেন। 

এর আগে গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮ টার সময় পরিমল চন্দ্র সাহা শিবচর পৌরসভার ৫ নং ওয়ার্ড গোয়াতলা বাহেরচর বাসায় হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে গেলে তাৎক্ষণিক পরিবারের পক্ষ থেকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

পরে দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তার গ্রামের বাড়ি ফরিদপুরের মুনসুরাবাদ শ্মশানে তার সৎকার সমাপ্ত করা হয়। 

পরিমল চন্দ্র সাহা শিবচর উপজেলা ভূমি অফিসে দীর্ঘদিন চাকরি করেছেন। বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত ছিলেন। তিনি স্ত্রী ও দুই ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

তার মৃত্যুতে মাদারীপুর জেলা ও উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়াও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দৈনিক ইত্তেফাক পরিবার।

ইত্তেফাক/এএএম