মেহেরপুর সদর উপজেলার বসন্তপুর এলাকা থেকে তারিক হোসেন নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’র এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঝিনাইদহ র্যাব। বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার কামাল উদ্দিন প্রেস ব্রিফিংয়ে জানান, ২০১৯ সালের ২৯ নভেম্বর চুয়াডাঙ্গা সদর থানায় জঙ্গি মামলার অন্যতম পলাতক আসামি তারিক হোসেন বসন্তপুর এলাকায় অবস্থান করছিল। খবর পেয়ে সেখান অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আরো পড়ুন : এনআইডি জালিয়াতিতে সম্পৃক্ত শক্তিশালী চক্র
তারিক হোসেন মেহেরপুর সদর উপজেলার বসন্তপুর গ্রামের আব্দুল বারিকের ছেলে। সে আল্লাহর দলের মেহেরপুর সদর থানার ‘সহ থানা নির্বাহী’ হিসেবে দায়িত্ব পালন করে আসছিল। চুয়াডাঙ্গা আদালতে তাকে সোপর্দ করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি