শরীয়তপুরের সদর উপজেলার বুড়িরহাটের আব্দুর রাজ্জাক কলেজ কমিটির পক্ষে থেকে নাহিম রাজ্জাক এমপি’কে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে এই সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় শরীয়তপুর-৩ আসনের সাংসদ নাহিম রাজ্জাক বলেন, ‘আমরা জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে মাননীয় প্রধানমন্ত্রী ও দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এই বুড়িরহাটে একটি বিজ্ঞান শিক্ষা ও শিল্প নগরী গড়ে তুলবো। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী আলহাজ্ব আব্দুর রাজ্জাকের এলাকায় বিজ্ঞান শিক্ষার প্রসারের লক্ষ্যে আব্দুর রাজ্জাক কলেজ প্রতিষ্ঠা করা হয়। এই কলেজে চার তলা বিশিষ্ট ভবন ও সামনের খালের ওপর ব্রিজ নির্মাণ করা হবে।’
আরও পড়ুন: ‘নৌকা স্বাধীনতা, উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতীক’
আব্দুর রাজ্জাক কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান সরদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মুর্তজা আল মুঈদ, গোসাইরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, ডামুড্যা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান, বিশিষ্ট ব্যবসায়ী মজিবুর রহমান চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক ব্যানার্জি, ডামুড্যা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, কলেজ কমিটির সদস্য লতিফ মোল্লা ও কলেজের শিক্ষক নিলুফা ইয়াসমিন।
ইত্তেফাক/এএএম