বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় পাচারকারীসহ আটক ৪

বেনাপোল (যশোর) সংবাদদাতা

বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় পাচারকারীসহ ৪ জনকে আটক করেছে বিজিবি। আটককৃতদের মধ্যে রয়েছে জসিম উদ্দীন, নাসির উদ্দীন, সেনুমিয়া এবং পাচারকারী দিদারুল ইসলাম। আটক পাচারকারী  দিদারুল বেনাপোল পোর্ট থানার শাখারীপোতা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের সুবেদার জানান, বৃহপতিবার বিকালে গোপন সূত্রে সংবাদ পেয়ে বেনাপোল পেট্রাপোল প্রধান সড়ক  থেকে তাদেরকে আটক করা হয়। তবে পাচারকারী দিদারুল ২০ হাজার টাকার বিনিময়ে ভুয়া ক্লিয়ারিং এজেন্টের কর্মচারীর জাল পরিচয় পত্র তৈরি করে তাদেরকে ভারতে নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। এ ব্যাপারে বেনাপোল সি এন্ড এফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন জানান, আটককৃতরা আমাদের কোনো সদস্য না। ৪৯ বিজিবি‘র ব্যাটালিয়ন কমান্ডার লে, কর্নেল আরিফুল হক জানান, পাচারকারীসহ  আটক ৪ জনকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।