মেধাবী মুখ

জেএসসি

সিজান আহমেদ

কিশোরগঞ্জ জেলা পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে সিজান আহমেদ জেএসসি পরীক্ষায় এবার জিপিএ-৫ পেয়েছে। সে মদন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোতাহার আলম চৌধুরীর নাতি। সে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের নূরুল আলম ও রুম্মান আলমের ছেলে। ভষিষ্যতে সে চিকিত্সক হতে চায়।

প্রাথমিক শিক্ষা সমাপনী

মোঃ তানভীর ইসলাম

এবারের ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় মোহাম্মদ তানভীর ইসলাম ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার কাঠালিয়া সদর ফাজিল মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা মোহাম্মদ আবদুল হালিম দৈনিক ইত্তেফাকের উপজেলা সংবাদদাতা, মা মাহমুদা বেগম গৃহিণী।

ইরফান হাসান খান

নেত্রকোনা মদন উপজেলার নায়েকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ইরফান হাসান খান পিএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা জাহিদ হাসান খান ব্যবসায়ী ও মা তাহমিনা আক্তার গৃহিণী। সে ভবিষ্যতে ডাক্তার হতে চায়।

প্রত্যয় সরকার তৃপ্ত

এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় প্রত্যয় সরকার তৃপ্ত জিপিএ-৫ পেয়েছে। সে হোসেনপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র হিসেবে পিইসি পরীক্ষায় অংশ নিয়ে এ কৃতিত্বপূর্ণ ফল অর্জন করেছে। প্রত্যয় সরকার তৃপ্ত দৈনিক ইত্তেফাকের হোসেনপুর উপজেলা সংবাদদাতা দীপ কুমার সরকার ও শিক্ষক গীতা রানী ঘোষের ছেলে। তৃপ্ত ভবিষ্যতে ডাক্তার হতে চায়।