বরিশালে ১২ কেজি গাঁজাসহ দম্পতি আটক

বরিশাল নগরীর রসুলপুর বস্তিতে গোয়েন্দা পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ এক দম্পতিকে আটক করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের আটক করা হয়। আটককৃতরা হলো ঐ বস্তির বাসিন্দা পলাশ হাওলাদার (৩৫) ও তার স্ত্রী লিপি বেগম (৩১)।

রাত ৯টায় নগরীর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার মো. মনজুর রহমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রসুলপুর বস্তিতে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ ঐ দম্পত্তিকে আটক করা হয়। আটককৃতদের থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে।

 

ইত্তেফাক/আরকেজি