নিখোঁজের দু’দিন পর জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হোপপীর হাট এলাকার হারাবতী নদী থেকে আবু হোসেন (৩৫) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে ওই ভ্যান চালকের মরদেহ উদ্ধার করা হয়।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিরেন্দ্রনাথ মণ্ডল এ তথ্য নিশ্চিত করে জানান, আবু হোসেন জয়পুরহাট সদর উপজেলার কাদোঁয়া ঢোলপাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।
ওসি জানান, বুধবার বিকালে আবু হোসেন ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। পরে আর বাড়ি ফেরেননি তিনি। ভ্যান চালকের মরদেহটি নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে মর্গে পাঠায়।
দুদিন আগেই অটো ভ্যানটি ছিনতাইয়ের পর তাকে শ্বাসরোধ করে হত্যা করে নদীতে ভেসে দেওয়া হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
ইত্তেফাক/এমআরএম